নওগাঁয় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

নওগাঁয় জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার: নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, পাহাড়পুর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পাহাড়পুর ইউনিয়নে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহফুজুর রহমান গত সংসদ নির্বাচনের ফলাফল ও পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি নেতা-কর্মীদের বিগত নির্বাচনে পরাজয় মেনে নিয়ে সামনের স্থানীয় সরকার নির্বাচনের জন্য সুসংগঠিত হওয়ার এবং এখন থেকেই প্রস্তুতি নেওয়ার বিশেষ নির্দেশনা প্রদান করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অধ্যাপক রফিকুল ইসলাম, বায়তুল মাল সম্পাদক, নওগাঁ জেলা,বদলগাছী উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী। মাওলানা ইয়াসিন আলী , বদলগাছী উপজেলা শাখা আমীর। এছাড়া মাহফিলে বদলগাছী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️