নওগাঁয় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে চোরের মৃত্যু

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামে ডাব চুরি করতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নওগাঁয় ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে চোরের মৃত্যু

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামে ডাব চুরি করতে গিয়ে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিচা গ্রামের আসলাম হোসেন (৪৫) নামে এক ব্যক্তি পার্শ্ববোতিক গ্রামে মুসা নামের এক ব্যক্তির পুকুরপাড়ে থাকা ডাব গাছে ওঠেন। ডাব পাড়ার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত আসলাম হোসেন উপজেলার আধাইপুর ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েম হোসেনের ছেলে। সকালে স্থানীয়রা গাছের নিচে লাশ ও ডাব পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে থেকে পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️