জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাইরে না যাই-সালাহউদ্দিন

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ

জুলাই সনদ বাস্তবায়নে যেন সংবিধানের বাইরে না যাই-সালাহউদ্দিন
সংগ্রহীত ছবি

জুলাই সনদ বাস্তবায়নে সংবিধানের বাইরে কোনো পদক্ষেপ যেন না নেওয়া হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

সালাহউদ্দিন বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আমরা যেন কোনোভাবেই আইনের বাইরে না যাই, সংবিধানের বাইরে না যাই। এমন কিছু যেন না করি, যার ফলশ্রুতিতে এসব বিষয় ভবিষ্যতে আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়।

এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘এখনো নুরুল হক নূরের মার খাওয়ার ধারাবাহিকতা চলছেই। সংসদ নির্বাচন ছাড়া সংস্কারকে বৈধতা দেওয়া যাবে না। এ কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজেই নির্বাচনকে প্রলম্বিত করলে বা বাধাগ্রস্ত করলে তা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না। দেশেরও কল্যাণ হবে না।

যথাসময়ে নির্বাচন চাওয়ার কথা জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, ‘সবাই চায় নির্বাচন যথাসময়ে হোক। নির্বাচন যদি বিলম্বিত হয়, তাহলে বলতে হবে রাজনীতিবিদদের জন্য বিপদ অপেক্ষা করছে।

জাতীয় পার্টির সমালোচনা করে তিনি বলেন, ‘জিএম কাদের কিভাবে ঔদ্ধত্য দেখিয়ে বলতে পারে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হবে না? এই কথা বলার পরে সে কিভাবে বাসায় থাকে, কিভাবে কার্যালয়ে যায়? জাতীয় পার্টি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। কাজেই নির্বাচনের আগে জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নির্বাচনে বিলম্ব করা যাবে না; বিলম্ব করলেই আমাদের বিপদ হবে। প্রয়োজনে জানুয়ারিতে নির্বাচন দিয়ে দিন।

চাঁপাই প্রেস/সূত্র_কালের কণ্ঠ 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️