নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস লিয়াকত আলী(৪৮) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে।

নিয়ামতপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে গলায় ফাঁস লিয়াকত আলী(৪৮) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারী) রাত নয়টার দিকে ঐ ব্যক্তি নিজ বাড়িতে একটি পরিত্যক্ত ঘরের চালার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

মৃত লিয়াকত আলী উপজেলার হাজিনগর ইউনিয়নের উপরকুড়া শালবাড়ি এলাকার মৃত তজির উদ্দিনের ছেলে। 

আজ সকালে (১২ ফেব্রুয়ারী) সংবাদ পেয়ে শিবপুর তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে , লিয়াকত আলী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন সময়ে চিকিৎসা করিয়েছিলেন। কয়েকদিন থেকে পরিবারের কারও সঙ্গেই কথা বলছিলেন না। গতকাল রাতে খাবার খেয়ে সকলের অজান্তেই তিনি গলায় ফাঁস দেন। পরে খোজাখুজি শুরু করলে পরিত্যক্ত ওই রুমে গিয়ে ফাঁস লাগানো মৃত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। 

বিষয়টি নিশ্চিত করে শিবপুর তদন্ত কেন্দ্রের পুলিশ উপপরিদর্শক (এসআই) রুস্তম বলেন, আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। # ১২ ফেব্রুয়ারী ২০২৪ ইং#

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️