চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ
চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ২টি বিশেষ অভিযান চালিয়ে ১৬২ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল ও এস্কাফ সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি। তবে এসব অভিযানে কেউ আটক হয়নি।

বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,১৪ জুন রবিবার সকাল ৫টা ১৫ মিনিটে এবং ৩টা ৪৫ মিনিট পর্যন্ত এসব অভিযান চালানো হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি বলেন,মনাকষা বিওপি ২টি বিশেষ অভিযানে শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে হতে ৪৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ এবং শিবগঞ্জ উপজেলার রাণীহাটি ইউনিয়নের কোটালীপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৬৫ হাজার টাকা। জব্দকৃত ভারতীয় মাদকদ্রব্য শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে বলেও জানান এই অধিনায়ক।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি,এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে এবং বাংলাদেশ সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সকল সময়ে তৎপর রয়েছে ও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
উল্লেখ্য যে চলতি জুন মাসে ভারতীয় ৬২১ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ,৪৪ বোতল নেশাজতীয় ফেয়ারডিল সিরাপ ও ৪০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে,যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ ৭৮হাজার টাকা।




