চাঁপাইনবাবগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

গত ৮ সেপ্টেম্বর রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লায় এ ঘটনা ঘটে

চাঁপাইনবাবগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ধর্ষক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। 

গত ৮ সেপ্টেম্বর রবিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর মহল্লায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ধর্ষক শহরের পিটিআই মাস্টার পাড়ার মাহাবুব আলীর ছেলে সজিব (২০)। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম গোলাম জাকারিয়া।

মামলার এজাহার সূত্রে জানা যায়-সজিব কিশোরীকে কৌশলে তার দাদির বাড়ী টিকরামপুরে ফুঁসলিয়ে নিয়ে দাদির বাড়ীতে জোরপূর্বক ধর্ষণ করে বখাটে সজিব।ঘটনাটি কিশোরী তার পরিবারের সদস্যদের জানালে কিশোরীর মা থানায় অভিযোগ দেয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে সজিবকে আটক করে পুলিশ। অভিযোগটি মামলায় রেকর্ড হলে অভিযুক্ত ধর্ষক সজীবকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম গোলাম জাকারিয়া বলেন,ধর্ষককে আদালতে পাঠানো হলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওসি আরও বলেন,কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা শেষে আদালতের মাধ্যমে পরিবারের জিম্মায় দেয়া হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️