নাচোলে ভ্রাম্যমান আদালতে সার ডিলারকে জরিমানা

নাচোলে বিএডিসির তালিকাভূক্ত এক সার ডিলারকে মেমো ছাড়া সার বিক্রয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা

নাচোলে ভ্রাম্যমান আদালতে  সার ডিলারকে জরিমানা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএডিসির তালিকাভূক্ত এক সার ডিলারকে মেমো ছাড়া সার বিক্রয়ের অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

উপজেলা কৃষি অফিসার সলেহ আকরাম জানান, ৯ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৭টার দিকে নাচোল বাজারের মেসার্স দবির ট্রেডার্স এর মালিক সার বিক্রয়ের মেমো ছাড়া নেজামপুর ইউপির কেন্দুয়া-ঘাসুড়ার কীটনাশক বিক্রেতা শামিউলের নিকট ডিএপি ও এমওপি মিলিয়ে মোট ১৫ বস্তা সার বিক্রয় করেন।

ওই কীটনাশক ব্যবসায়ী চার্জার ভ্যানে নিয়ে যাওয়ার সময় পৌর এলাকার হাজিডাঙার কয়েকজন কৃষক দেখতে পেয়ে ভ্যানচালকের নিকট মেমো দেখতে চাইলে ক্যাশ মেমো দেখাতে পারেনি ভ্যান চালক।

ওইসময় কৃষকরা সার আটক করে উপজেলা কৃষি অফিসারকে বিষয়টি জানান।

খবর পেয়ে কৃষি অফিসার সলেহ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম ও আব্দুর রাকিব ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় জেলা কৃষি দপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সার আটকের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিলে নাচোল থানার পুলিশ ও সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতে সার ডিলার তার অপরাধ স্বীকার করলে আটককৃত সার জব্দ করেন ও সার ডিলারকে সার বিক্রয় ও বিপনন আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️