নাচোলে মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতার-১, চোরাই গাড়ি উদ্ধার

নাচোলে মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতার-১, চোরাই গাড়ি উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত মো. জিহাদ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত TVS Apache RTR 160 CC মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ঘটনার বিবরণ: গত ২২ মে বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে নাচোল স্টেশনবাজার ছাগল হাটের উত্তর পার্শ্বে রাখা বাদীর মোটরসাইকেলটি চুরি হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পাওয়ায় বাদী পার্শ্ববর্তী সিসি ক্যামেরার ফুটেজ দেখে চুরির বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় নাচোল থানায় দণ্ডবিধি আইনের ৩৭৯ ধারায় একটি মামলা (নং-১৩, তারিখ ২৫/০৫/২০২৬) দায়ের করা হয়।

অভিযানের ফলাফল: চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনায় নাচোল থানার অফিসার ইনচার্জ জনাব লোকনাথ চন্দ্র দেবনাথ-এর নেতৃত্বে একটি চৌকস টিম অভিযানে নামে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. হারুন অর রশীদ তথ্যপ্রযুক্তির সহায়তায় শিবগঞ্জ থানার আড়ামাড়ি গ্রামে অভিযান চালিয়ে আসামী জিহাদ হোসেনকে গ্রেফতার করেন। একই সাথে তার হেফাজত থেকে চোরাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️