নাচোলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

আবুল হোসেন নাচোল প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় আদিবাসী একাডেমীর আয়োজনে ও ইলামিত্র স্মৃতি সংসদের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় পতাকা ও তীর ধনুক নিয়ে আদিবাসীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একাডেমী মিলনায়তনে মিলিত হয়।
একাডেমীর সভাপতি বিধান সিং এর সভাপতিত্বে ও সাংবাদিক এমএকে.জিলানীর সঞ্চালনায় আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ১৮৫৫ সালে ততকালীন বৃটিশ শাসকদের বিরুদ্ধে সাঁওতাল সিধু ও কানহুসহ চারজন নিহত হন এবং এরই ধারাবাহিকতায় ভারতবর্ষে স্বাধীকার আন্দোলনের সূত্রপাত হয়। শহীদ সিধু-কানহুর আত্মহুতির প্রতি সম্মান জানানোর জন্য এ দিবস পালিত হচ্ছে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া ও নাচোল থানার অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ। এসময় উপজেলার আদিবাসী সম্প্রদায়ের শতাধীক নারী-পুরুষ উপস্থিত ছিলেন এবং আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য অতিথিবৃন্দরা বিভিন্ন পরামর্শ দেন।




