নাচোলে দিনব্যাপী ৮টি দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

নাচোলে দিনব্যাপী ৮টি দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথি বৃন্দ।

নাচোলে দিনব্যাপী ৮টি দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে দিনব্যাপী ৮টি দলের মধ্যে ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে খেলায় খেসবা সিআর-৭ ক্লাব বনাম নিয়ামতপুর উপজেলার দুলাল একাদশ ফুটবল দলের মধ্যে ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলায় নিয়ামতপুর উপজেলার দুলাল একাদশ ফুটবল দল ১-০ চ্যাম্পিয়ন হয়।

খেসবা সিআর-৭ ও চন্দ্রাইল ফুটবল ক্লাব দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করে।

নাচোল উপজেলার সদর ইউনিয়নের চন্দ্রাইল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খেসবা গ্রামের বাবুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মসিউর রহমান বাবু। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মঞ্জুর হোসেন,নাচোল উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক লাল মোহাম্মদ, রেলস্টেশন স্পোর্টিং ক্লাবের সভাপতি খায়রুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলা শেষে উভয় দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথি বৃন্দ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️