দোকান ভাঙার সময় ধসে পড়া বিমের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

পরিত্যক্ত ভবনের একটি দোকান ভাঙার সময় ধসে পড়া বিমের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু গত শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

দোকান ভাঙার সময় ধসে পড়া বিমের নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড় সংলগ্ন পুরাতন সমবায় মার্কেটের পরিত্যক্ত ভবনের একটি দোকান ভাঙার সময় ধসে পড়া বিমের নিচে চাপা পড়ে মুকুল মিয়া (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। তারা হলেন মো. সুমন (৩২) ও মো. আজাদ (৩৫)। গত শুক্রবার রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া মুকুল বগুড়া শহরের বাড়ুতলা এলাকার আফসার আলীর ছেলে। আহত সুমন ও আজাদ একই এলাকার যথাক্রমে মো. শামসুল ও মৃত ইয়াকুবের ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সমবায় দপ্তর থেকে মার্কেট ভাঙার টেন্ডার (কন্ট্রাক্ট) পাবার পর ঠিকাদার মার্কেট ভাঙার জন্য শ্রমিক নিয়োগ করে। শুক্রবার দিনব্যাপী তুমুল বৃষ্টির পর সন্ধ্যায় ৭/৮ জন শ্রমিক মার্কেট ভাঙার কাজ শুরু করেন। এর কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দ করে একটি বড় দোকানের সামনের ভারী কনক্রিট বিম ধসে পড়ে। এতে ওই বিমের নিচে চাপা পড়েন ৩ শ্রমিক। সাথে সাথে তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই মুকুল মারা যান।

জেলা হাসপাতালের চিকিৎসক মাহবুব জাকারিয়া বলেন, ভাঙার সময় বিম ধসে তার নিচে চাপা পড়ে আহত তিন শ্রমিককে রাত সোয়া ৮টার দিকে হাসপাতালে আনা হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুকুল মারা যান। অন্য দুজনকে রাজশাহী পাঠানো হয়। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️