নিয়ামতপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিয়ামতপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

তৈয়বুর বহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন, নওগাঁ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান,উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, নিয়ামতপুর প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় উপস্থিত বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় শহীদরা আত্মত্যাগের যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা বাঙালি জাতিকে চিরদিন অনুপ্রাণিত করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলা ভাষা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে, নিয়ামতপুর কৃষি অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায়, ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরশিদা খাতুন এর সভাপতিতে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার বিতরণ করা হয়। 

পুরো কর্মসূচিতে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️