নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপির মতবিনিময় সভা  

নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে এমপির মতবিনিময় সভা  

তৈয়বুর বহমান নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

রোববার (২৩ আগস্ট) সকাল ১১টায় নিয়ামতপুর জেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সহযোগিতায় আয়োজিত সভায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এম কাউছারুল ইসলাম রতনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসাহাক আলী সরকার।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

এসময় বক্তব্য দেন নিয়ামতপুর বাজার সমিতির সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ধান ব্যবসায়ী হাসান ও দুলাল, হোটেল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, ওষুধ ব্যবসায়ী মাসুদ রানাসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা ও ব্যবসা পরিচালনায় নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমি একজন ব্যবসায়ী পরিবারের সন্তান। আমিও ব্যবসার সঙ্গে সম্পৃক্ত। নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে কোনো ধরনের চাঁদাবাজি মেনে নেওয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি থাকবে।

তিনি আরও বলেন, আমার কোনো নেতাকর্মী যদি আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা দাবি করে বা খারাপ আচরণ করে, তাহলে তাকে ধরে রেখে থানায় ফোন করবেন। এ বিষয়ে তিনি ব্যবসায়ীদের আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️