নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন,চোখে পড়েছে দুইটি বড় অনিয়ম

নওগাঁয় জেনারেল হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন,চোখে পড়েছে দুইটি বড় অনিয়ম

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের আকস্মিক পরিদর্শন কার্যক্রমের ধারাবাহিকতায় এবার নওগাঁ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন তিনি।

রবিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১০ দিকে হঠাৎ হাসপাতালে পৌঁছে জরুরি বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধ সরবরাহ ও খাবারের মান সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে দুটি বড় অনিয়ম দেখতে পান। যার মধ্যে রয়েছে দায়িত্ব পালনকালে এক চিকিৎসকের অনুপস্থিতি এবং হাসপাতালে পর্যাপ্ত স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করা। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের নথিপত্র যাচাইবাছাই করেন। আর এমন ঘটনায় নওগাঁ জেলার সমগ্র স্বাস্থ্য বিভাগ আতংকিত হয়ে পরে। তবে এমন সফরকে সাধারণ মানুষ ও সচেতন মহল সাধুবাদ জানিয়েছে। 

এসময় সরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিশ্চিত করতে অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা কর্মস্থলে অনুপস্থিতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তিনি। পাশাপাশি উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালগুলো আধুনিকায়ন এবং পর্যায়ক্রমে শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলূ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরবৃন্দ।

স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনে হাসপাতালের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে নজরদারি বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️