নিয়ামতপুরে কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ 

নিয়ামতপুরে কৃষকের মাঝে প্রণোদনার সার ও বীজ বিতরণ 

তৈয়বুর বহমান নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৮ ইউনিয়ন হতে ১০ হাজার ৭শ কৃষকের মাঝে আউস প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আজ (১৩ এপ্রিল) সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে প্রণোদনার উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান প্রমূখ।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, বর্তমান সরকার কৃষক ও কৃষির ওপর গুরুত্ব আরোপ করে কাজ করে যাচ্ছে। কৃষকদের উন্নয়নের জন্য কৃষি কার্ড বিতরণ শুরু হবে। সরকারের কার্যক্রমে সকলকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভা শেষে কৃষকদের হাতে ১০ কেজি আউসের বীজ, ১০ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সার তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️