নিয়ামতপুরে বিএনপির শীতবস্ত্র বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজস্ব অর্থায়নে ৫ শত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিয়ামতপুরে বিএনপির শীতবস্ত্র বিতরণ

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃবিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নিজস্ব অর্থায়নে ৫ শত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে  শীতবস্ত্র বিতরণ করেছেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ডাঃ ছালেক চৌধুরী। 

আজ বৃহস্পতিবার (৮জানুয়ারী) বিকেলে রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া ফাজিল মাদ্রাসা মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ৫ নং  রসুলপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুর রউফ।

এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা বাদশা, সাবেক হাজিনগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম ভিপি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম,  মেহেদী হাসান, রসুলপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সুজা, যুবদল নেতা আব্দুর রশিদ, ছাত্র নেতা মাহমুদ আলম ডালিম, আব্দুল্লাহেল কাফিসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফার আলোকে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরন করেন প্রধান অতিথি।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️