নাসিরনগরে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পবিত্র ঈদ-উল- ফিতর ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার ১৬ মার্চ বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কলেজ সংলগ্ন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া -১,সাংসদ এম এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন। অনুষ্ঠানে ৭০০ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে শাড়ি, ১০০ জনকে থ্রি -পিস ও ৫০ জনকে হাজী রোমাল প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।




