নাসিরনগরে দু'পক্ষে সংঘর্ষে নিহত ঘটনায় বিএনপিকে জড়িয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
সুজিত কুমার চক্রবর্তী নাসিরনগর স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সাম্প্রতিক সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদে উপজেলা বিএনপি সংবাদ সম্মেলন।

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) নাসিরনগর প্রেসক্লাবে দুপুর ১২টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ দাবি করেন, গত ২৪ মার্চ উপজেলা গোয়ালনগর ইউনিয়নে নির্বাচনী বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে নিহতের ঘটনাকে কেন্দ্র করে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনে বিএনপির সম্পৃক্ততার যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
তারা জানান, নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের কয়েকটি গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ও ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর সঙ্গে বিএনপি বা এর কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে কয়েকজন যুবককে লিবিয়ায় পাচারের ঘটনায় একটি মানবপাচার চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বর্তমানে ওই মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিএনপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, মানবপাচারকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ ও অর্থ লেনদেনের দ্বন্দ্ব থেকেই এলাকায় উত্তেজনা তৈরি হয়, যা ঈদের আগে ও পরে সংঘর্ষে রূপ নেয়। সর্বশেষ ২৪ মার্চের ঘটনায় তিনজন নিহত হন।
এ ঘটনাকে কেন্দ্র করে দালাল চক্রের বিরুদ্ধে এলাকায় মানববন্ধনসহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করা হয়। এ প্রসঙ্গে জানানো হয়, উক্ত ঘটনায় আরমান মিয়া ও ফরহাদ মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মানবপাচার মামলা (নং-১১/২৪; তারিখ: ২০ মে ২০২৫) দায়ের করা হয়। মানব পাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২ এর ৭/৮/৯ ধারায় মামলায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পরবর্তীতে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে আরমান মিয়া জেলহাজতে রয়েছে । তারেই জেরে বিএনপি থেকে বহিস্কৃত নেতা আবুল কাশেম ও যুবলীগ নেতা রহিম মিয়া ওরফে রহিম তা্লুকদার মধ্যে দ্বন্ধে জেরে ২৪ মার্চ দু'পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে ।

সংবাদ সম্মেলনে আরও বলেন, এ ঘটনার সঙ্গে নাসিরনগর উপজেলা বিএনপি, গোয়ালনগর ইউনিয়ন বিএনপি কিংবা কোনো সহযোগী সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই। গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এ ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম চৌধুরী, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, সহ-দপ্তর সম্পাদক আব্বাস আলী, যুবদলের সভাপতি জামাল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন, আলী আশফাক রবীন, শ্রমিক দলের আহ্বায়ক এমরান মিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।



