শিবগঞ্জে দুই মোটরসাইকেল চালককে জরিমানা

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় লাইসেন্স বিহীন,রেজিস্ট্রেশন বিহীন এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মোঃ তৌফিক আজিজ,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্স ও রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে ৪ ধারা ভঙ্গের দায়ে ৬৬ ধারায় দুইজনকে মোট ৬০০/- (ছয়শত) টাকা জরিমানা করা হয়। এছাড়া হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর অপরাধে একই আইনের ১৬ ধারা ভঙ্গের দায়ে ৭২ ধারায় একজনকে ৩০০/- (তিনশত) টাকা জরিমানা করা হয়।




