শিবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় ভারতীয় পাঁচ নাগরিক আটক

ভারতীয় নাগরিকেরা পদ্মা নদী দিয়ে নৌকায় ৩টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে

শিবগঞ্জ সীমান্তে গরু পাচারের সময় ভারতীয় পাঁচ নাগরিক আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় ৫ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রসহ তাঁদের আটক করা হয়। 

গতকাল শনিবার সকালে তাদের আটকের পর যাচাই-বাছাই শেষে আজ রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেন ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান। 

বিজিবি অধিনায়ক জানান, ভারতীয় নাগরিকেরা পদ্মা নদী দিয়ে নৌকায় ৩টি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশি জলসীমায় টহল দেওয়া বিজিবি সদস্যরা তাঁদের আটক করে। পরে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। 

আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️