শিবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণসহ একজন গ্রেফতার

শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় থেকে স্বর্ণ ও নগদ টাকাসহ ১ জনকে আটক করে ৫৯ বিজিবি

শিবগঞ্জ সীমান্তে ৪৪ ভরি স্বর্ণসহ একজন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুপপুকুর তিন রাস্তার মোড় থেকে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও নগদ টাকাসহ ১ জনকে আটক করে ৫৯ বিজিবি।

আটক কৃত আসামী হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুচা গ্রামের মৃত লোকমান আলী ও মোছাঃ জাহানারা বেগমের ছেলে মোঃ আব্দুর রাহিম (৩০)।

৫৯ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল (১২ অক্টোবর) ২০২৩ তারিখ সন্ধ্যা ৬ টার সময় অধিনায়ক, লেঃ কর্নেল গোলাম কিবরিয়া নেতৃত্বে চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল চকপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৪/৪-এস হতে০৬ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ও বাংলাদেশী নগদ ১৮,৮৯৫/- (আঠার হাজার আটশত পঁচানব্বই) টাকাসহ আসামী মোঃ আব্দুর রাহিম (৩০), পিতা-মৃত লোকমান আলী, মাতা-মোছাঃ জাহানারা বেগম, গ্রাম-চামুচা, ডাকঘর -ফুটানী বাজার, থানা-ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ কে আটক করা হয়। ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ এর মূল্য তেতাল্লিশ লক্ষ সাতষট্টি হাজার ছয়শত উনআশি) টাকা।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

উপরোক্ত ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা রুজু ও ৪৪ ভরি ১৩ আনা স্বর্ণ ট্রেজারীতে জমা করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️