শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের চেষ্টায় দুই ব্যক্তি গ্রেফতার

মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের চেষ্টায় ২ জন গ্রেপ্তার

শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের চেষ্টায় দুই ব্যক্তি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের চেষ্টায় ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের মৃত সাম মহদের ছেলে তৌফিক (৩৮) ও একই এলাকার রশিদুল হকের ছেলে আজিম (৩৯)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ২৭ ডিসেম্বর রাত আনুমানিক ৮ টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ২ জন ব্যক্তি জোর পূর্বক ধর্ষণ চেষ্টা করলে সে মহিলা চিৎকার শুরু করে। তার চিৎকারে পথচারী এবং এলাকার লোকজন গিয়ে মহিলাকে উদ্ধার করে ২ ধর্ষককে আটকে রাখে।

পরবর্তীতে ঐ এলাকায় র‌্যাব উপস্থিত হয়ে ২ জনকে গ্রেপ্তার করে এবং মহিলাকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের তথ্য মোতাবেক আভিযানিক দল ঘটনার সত্যতা পায়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️