শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকু মেশিন জব্দ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভেকু মেশিন জব্দ 

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের বসন্তপুর মৌজার দামুসপাড়া এলাকায় শিবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌফিক আজিজ অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে উল্লিখিত স্থানে মাটিকাটার কাজে ব্যবহৃত একটি এক্সক্যাভেটর (ভেকু মেশিন) জব্দ করা হয়েছে এবং সেই সাথে অবৈধভাবে মাটি কাটার ভেকু মেশিনের ডালিম আলীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন,অবৈধভাবে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটিকাটা ও বিক্রয়ের অপরাধে জমির মালিক সাদিকুল ইসলামের বিরুদ্ধে ইতিমধ্যে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সমসময় বদ্ধপরিকর। এরুপ অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️