শিবগঞ্জে বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

শিবগঞ্জে বয়স্ক-বিধবা, স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবগঞ্জে বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বয়স্ক-বিধবা, স্বামী নিগৃহীতা ভাতা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন পর্যায়ের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বাগবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

এ সময় তিনি বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এবং উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করছেন। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি দেশের সকল ধরনের উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ধরনের ভাতা চালু করেছেন। দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আনতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর রেজাসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এছাড়া সুবিধাভোগী প্রায় ৫ হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিদুজ্জামান।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️