কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি,আটক-৮

কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতির প্রস্তুতি,আটক-৮

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার বরুড়ায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত ১০টা ৫০ মিনিটে বরুড়া থানার খোশবাস (দক্ষিণ) ইউনিয়নের বড় হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী নাজমুল হক। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাইন বিল্লাহ ফেরদৌস।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের পোশাক পরে এবং পরিচয় ব্যবহার করে স্থানীয় ডাকাতদের সহায়তায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বড় হরিপুর এলাকার একটি পারিবারিক কবরস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— খলিলুর রহমান (৪৯), সুমন মোল্লা (৪১), হারুন মল্লিক (৪৬), মাহতাব হোসেন মৃধা (৩৮), আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), সোহাগ রানা (৪৫), মোশারফ মেলকার (৪৬) এবং নুরুল হক (৪৪)।

অভিযানকালে তাদের কাছ থেকে ২টি “DB” লেখা কোট, একটি হ্যান্ডকাফ, লেজার লাইট, ম্যাজিক স্টিক, হাতুড়ি, চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, ছুরি ও স্টিল কাটার উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় বরুড়া থানায় ডাকাতি প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️