চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদ থেকে চুরি অটোরিকশা উদ্ধার,গ্রেপ্তার-৩

চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদ থেকে চুরি অটোরিকশা উদ্ধার,গ্রেপ্তার-৩

চাঁপাই প্রেস ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে মডেল মসজিদের সামনে থেকে চুরি হওয়ায় একটি অটো রিকশা উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজশাহীর কর্ণহার এলাকা থেকে অটো রিকশাটি উদ্ধার করা হয়। চুরির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন জনকে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগের সাইফুল ইসলামের ছেলে মোঃ আলিম (২৬) ও মোঃ আজিম (২৩), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গুশিরা গ্রামের মৃত আশরাফের ছেলে শহিদুল ইসলাম (৪৫)। এদের মধ্যে শহীদুল অটো রিকশা উদ্ধারের সময় গ্রেপ্তার করা হয়েছে। বাকী দুজনকে আগেই গ্রেপ্তার করা হয়। 

ওসি একরামুল হোসাইন পিপিএম বলেন, গত ৯ মে শহরের অক্ট্রয় মোড় সংলগ্ন জেলা মডেল মসজিদের সামনে অটো রিকশা রেখে মাগরিবের নামাজ পড়তে যান তরিকুল ইসলাম নামে এক ব্যক্তি। নামাজ পড়ে এসে দেখেন তার অটো রিকশা চুরি হয়ে গেছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করেন। 

ওসি আরও বলেন, মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন তথ্যের ভিত্তিতে রাজশাহীর কর্ণহার থেকে সোমবার রাত ১২ টার দিকে অটো রিকশাটি উদ্ধার করে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে অটো রিকশাটি তার মালিক তরিকুল ইসলামের কাছে ফেরত দেয়া হবে বলে জানান ওসি। 

তরিকুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবগ্রামের সাইফুদ্দীনের ছেলে। তিনি অটো রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️