চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা 

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আযহা উপলক্ষ্যে চামড়া সংরক্ষণে প্রস্তুতি কমিটির সভা 

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহায় কোরবানিকৃত পশুর চামড়া সঠিকভাবে সংরক্ষণ এবং চামড়া শিল্পে নিরবচ্ছিন্নভাবে লবণ সরবরাহ নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জে জেলা লবণ ব্যবস্থাপনা কমিটির লবণ ও চামড়া সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে ) বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিসিক জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। জেলা প্রশাসকের অনুমতিক্রমে সভা পরিচালনা করেন বিসিক জেলা কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাজিদুল ইসলাম।

সভায় আসন্ন ঈদে চামড়া চোরাচালান প্রতিরোধ, বাজারে লবণের কৃত্রিম সংকট দূরীকরণ, চামড়ার গুণগত মান বজায় রাখতে দ্রুত লবণ প্রয়োগ নিশ্চিতকরণ এবং চামড়া ও লবণ ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাকিব হাসান তরফদার, চাঁপাইনবাবগঞ্জ সদর ট্রাফিক শাখার টিআই-২ মোঃ আজিজ ফেরদৌস (পুলিশ সুপারের প্রতিনিধি) এবং বিসিক শিল্পনগরী কর্মকর্তা মোহাঃ আব্দুর রহিম। এছাড়াও জেলা সিভিল সার্জন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফজলে এলাহী, নিরাপদ খাদ্য কর্মকর্তা, দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএনসিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ খাইরুল ইসলাম, জেলা চামড়া ব্যবসায়ী সমিতি ও লবণ ব্যবসায়ী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, সঠিক সময়ে চামড়ায় পর্যাপ্ত লবণ প্রয়োগ নিশ্চিত করা গেলে কোরবানির চামড়ার অপচয় কমবে এবং দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️