চাঁপাইনবাবগঞ্জে এক নারী মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে কুখ্যাত মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে এক নারী মাদক ব্যবসায়ী গাঁজাসহ গ্রেফতার

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযানে কুখ্যাত মাদক ব্যাবসায়ী রিতা (২২) কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৩ জানুয়ারি) দুপুর সোয়া ১২ টার দিকে রিতা বেগমের নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোসা. রিতা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মো. রবিউল শেখের মেয়ে।

সদর মডেল থানা পুলিশ সূত্র থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ জানতে পারে যে, বারঘরিয়া কাজিপাড়া এলাকায় প্রকাশ্যে মাদকের বেচাকেনা চলছে। 

পরে সদর মডেল থানার এসআই এনামুল ও এএসআই সামিউর ইসলামের নেতৃত্বে কাজিপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এই সময় পুলিশ দেখে বাড়ির অনান্য মাদকব্যাবসায়ী রবিউল, শিরিন পালিয়ে যায় ও রিতা মাদক বিক্রির সময় হাতেনাতে ধরা পড়ে এবং তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া তথা ২৫০ গ্রাম মাদক গাঁজা জব্দ করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নে দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছেন একটি সংঘবদ্ধ চক্র। তার প্রেক্ষিতে গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় এবং সেই সংঘবদ্ধ চক্রের মাদক ব্যাবসায়ী রিতাকে গ্রেফতার করা হয়েছে। পরে সদর থানায় মাদক আইনের ৩৬(১) ধারায় মামলা রুজু করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া সংঘবদ্ধ চক্রের অনান্য মাদক ব্যাবসায়ীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং থাকবে বলেও জানান ওসি রইস উদ্দিন। 

উল্লেখ্য, রিতা বেগমের পরিবার তথা তার পিতা ও মাতা রবিউল শেখ ও শিরিন বেগম বারোঘরিয়া কাজিপাড়া এলাকার পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যাবসায়ী।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️