জেলা মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে ৩শ নারী সাড়ে ২৮ লাখ টাকা ভাতা পেলেন

জাতীয় মহিলা সংস্থা থেকে সেলাইসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে সাড়ে ২৮ লাখ টাকা প্রশিক্ষণ ভাতা পেয়েছেন ৩০০ জন নারী

জেলা মহিলা সংস্থা থেকে প্রশিক্ষণ নিয়ে ৩শ নারী সাড়ে ২৮ লাখ টাকা ভাতা পেলেন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় মহিলা সংস্থা থেকে সেলাইসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিয়ে সাড়ে ২৮ লাখ টাকা প্রশিক্ষণ ভাতা পেয়েছেন ৩০০ জন নারী। মঙ্গলবার উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালায় তাদেরকে চেকের মাধ্যমে এই টাকা প্রদান করা হয়।

তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলাশহরের পাঠানপাড়ায় সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন- সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। বিশেষ অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। জীবন সংগ্রামে সফল হওয়ার গল্প শোনান জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবীন মাহবুব। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা।

দিনব্যাপী এই কর্মশালায় জেলার ৮০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ফেরদৌসী ইসলাম জেসি নারীদের উদ্দেশ্যে বলেন আপনারা নিজেদের পাঁয়ে দাঁড়াবার চেষ্টা করুন, আমি আপনাদের পাশে থাকব, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছেন। নারীর ক্ষমতায়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️