চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে মৃতদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহানন্দা নদী থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর নদী থেকে মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদন:চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের তিন দিন পর মহানন্দা নদী থেকে তন্ময় কর্মকার (১৬) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায় ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

তন্ময় রহনপুর পৌরসভার খয়রাবাদ মহল্লার জয়দেব কর্মকারের ছেলে। তন্ময়ের স্বজনরা জানান, দুর্গাপূজার শেষদিন গত রবিবার রাতে সে রহনপুর পৌর এলাকার বুড়িতলা ঘাটে পুনর্ভবা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তার খোঁজ না পেয়ে পরদিন সোমবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল জানান,গোমস্তাপুরের দিক থেকে একটি মৃতদেহ ভাসতে ভাসতে যাদুপুর দুর্গাপুর ঘাট এলাকায় আসে। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার (ওসি তদন্ত) এসএম নুরুল কাদির সৈকত জানান, বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদুপুর দুর্গাপুর এলাকায় মহানন্দা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে মৃতদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো জানান, গত ১৩ অক্টোবর রাতে নিখোঁজ হয় তন্ময় কর্মকার। গত কয়েকদিনে মৃতদেহে পোকা ধরে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে ।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️