রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহীতে পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ রুটের সকল বাস চলাচল বন্ধ

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

বদিউজ্জামান রাজাবাবু  স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পরিবহন শ্রমিককে মারধরের ঘটনায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের সকল বাস চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ৭ টা থেকে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী সকল বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা। পরে তারা রাজশাহী বাস টার্মিনালে আন্দোলন করে।

শ্রমিকরা জানান, সকালে চাঁপাইনবাবগঞ্জে এক শ্রমিককে চাঁদার জন্য চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা মারধর করে। এর আগেও কয়েকবার রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের মালিক সমিতিসহ সিএনজি চালকরা মারধর করে। এ নিয়ে বারবার আলোচনায় বসলেও কোন সমাধান হয়নি।

আগে এই রুটে ১২০০ টাকা চাঁদা দেওয়া হলেও গত ৫ আগষ্টের পরে থেকে এই রুটে প্রায় দুই হাজার আটশত টাকা চাঁদা দিতে হয়। এনিয়ে তাদের মধ্যে প্রায় মারধরের ঘটনা ঘটে। শ্রমিকদের মারধর ও চাঁদা আদায় বন্ধ না হলে বাস চলাচল বন্ধ রাখা হবে বলে জানান শ্রমিকরা।

রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা বলছেন,দুই জেলার শ্রমিকদের নিয়ে সমস্যা সমাধানের জন্য আলোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️