চাঁপাইনবাবগঞ্জে ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু 

পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের উপর রাজারামপুর কুমার পাড়ায় ছোট বোনকে ডোবার পানি থেকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু হয়

চাঁপাইনবাবগঞ্জে ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের উপর রাজারামপুর কুমার পাড়ায় ছোট বোনকে ডোবার পানি থেকে বাঁচাতে গিয়ে বড় বোনের মৃত্যু হয়েছে। 

নিহত শিশু হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের উপর রাজারামপুর কুমার পাড়ার আরিফ হোসেনের মেয়ে মোবাশ্বিরা (৭) ও আহত শিশু খাদিজা আক্তার(৫)। 

সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান ডোবার পানিতে শিশু মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন। 

জানাগেছে, ২১ মার্চ বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে উপর রাজারামপুর কুমার পাড়ায় নিজ বাড়ির পেছনে খেলতে গিয়ে ছোট বোন খাদিজা ডোবার পানিতে পড়ে যায়। তা দেখে বড় বোন মোবাশ্বিরা তাঁকে বাঁচাতে নিজেও ডোবায় নামে। 

পরবর্তীতে বাড়ির লোকজন টের পেয়ে দুই বোনকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বড় বোন মোবাশ্বিরা কে মৃত ঘোষণা করে এবং ছোট বোন খাদিজা কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️