চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আরিফ হোসেন (৪৫) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ হায়দার আলী খোন্দকার আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আরিফ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগি গ্রামের মানারুল ইসলামের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ জানান, ২০২৩ সালের ১১ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জের দোভাগি গ্রামে আরিফের বাড়িতে অভিযান চালায় র‌্যার। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ১ কেজি ৩৭০ গ্রাম হেরোইনসহ আটক হন আরিফ। এ ব্যাপারে ওইদিন শিবগঞ্জ র‌্যাবের উপ-পরিদর্শক লূৎফর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক এসলাম আলী ২০২৩ সালের ৩০ জুন আরিফকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️