মুরগি বিক্রির টাকায় পাঠাগার গড়ে শিক্ষার আলো ছড়াচ্ছেন নাহিদ
শিবগঞ্জ প্রতিনিধিঃ শিবগঞ্জে বই ও গাছের বন্ধু হিসেবে পরিচিত মোঃ নাহিদ উজ্জামান। তিনি দিনভর মুরগির খামারে কাজ করেন, আর সেই মুরগী পালনের আয়ের টাকাতেই গড়ে উঠেছে এক স্বপ্নের ঠিকানা।

নিজ গ্রামে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নিজের সামর্থ্যেই এগিয়ে এসেছেন এক কলেজ ছাত্র। তার ছোট এই উদ্যোগই আজ বদলে দিচ্ছে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ। তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের কে বিনামূল্যে বই উপহার দিয়ে এখানে তিনি সীমাবদ্ধ নয় ,কৃষক পথচারীদের জন্য নিরাপদ পানির জন্য রাস্তার ধারে টিউবওয়েল স্থাপন করছেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কলেজ ছাত্র মো. নাহিদ উজ্জামান। কানসাট সোলেমান ডিগ্রি কলেজের ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি বাবার খামারে কাজ করে উপার্জিত টাকায় ২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘শান্তি নিবিড় পাঠাগার’। প্রথম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত পাঠ্যবই সহ এখানে রয়েছে প্রায় ছয় হাজার বই। সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা এখানে বসে পড়াশোনা করতে পারে, এমনকি বই বাসায় নিয়েও পড়ার সুযোগ রয়েছে।শুধু পাঠাগারেই থেমে থাকেন নি নাহিদ। সড়কের পাশে বুনেছেন কয়েক হাজার গাছ। গাছে গাছে পাখিদের আশ্রয় জন্য বেঁধেছেন হাড়ি। শতাধিক শিক্ষার্থীকে করেছেন সহায়তা। পাশাপাশি অসহায় মানুষের সহায়তা ও সুপেয় পানির ব্যবস্থাসহ নানা সামাজিক কাজেও যুক্ত তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম বলেন এটি একটি প্রশংসনীয় সমাজসেবামূলক উদ্যোগ। প্রশাসন সবসময় এমন ভালো কাজের পাশে থাকবে বলে জানান তার নিজ উদ্যোগে গড়া এই পাঠাগার শুধু বইয়ের ভাণ্ডার নয় এটি স্বপ্ন গড়ার জায়গা। নাহিদের মতো তরুণদের হাত ধরেই হয়তো বদলে যাবে সমাজ, ছড়িয়ে পড়বে শিক্ষার আলো ঘরে ঘরে।
নিজ উদ্যোগে গড়া এই পাঠাগার শুধু বইয়ের ভাণ্ডার নয় এটি স্বপ্ন গড়ার জায়গা। নাহিদের মতো তরুণদের হাত ধরেই হয়তো বদলে যাবে সমাজ, ছড়িয়ে পড়বে শিক্ষার আলো ঘরে ঘরে।




