শিবগঞ্জে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু,তিন ব্যক্তি আক্রান্ত

শিবগঞ্জে সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু এছাড়া পৃথক স্থানে শিশুসহ তিনজন আক্রান্ত

শিবগঞ্জে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু,তিন ব্যক্তি আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাপের দংশনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এছাড়া পৃথক স্থানে শিশুসহ তিনজন আক্রান্ত হয়েছে। নিহত গৃহবধূ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামের সায়েম আলীর স্ত্রী জেসমিন বেগম (২৮)। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে নিজ বাড়িতে সাংসারিক কাজ করার সময় ইঁদুরের গর্তে পা পড়লে গর্তে থাকা একটি সাপ তাকে দংশন করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে বেলা ১১টার দিকে মারা যান তিনি। তিনি আরও জানান, সকাল ৯টার দিকে নিশিপাড়া মাঠে ঘাস কাটতে যায় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে সানাউল্লাহ (১১)। এ সময় সাপের দংশনে আক্রান্ত হয় সে। 

এছাড়া বোগলাউড়ি বহিরাপাড়া মাঠে নিজ জমিতে সেচ দিতে গিয়ে সাপের দংশনে আক্রান্ত হন একই গ্রামের রুস্তম আলীর ছেলে এসলাম আলী (৫০)। এদিকে বোগলাউড়ি মাঠে জমিতে সেচ দিতে যান একই গ্রামের ভাদু আলীর ছেলে আনারুল ইসলাম (৪০)। এ সময় তিনি সাপের দংশনে আক্রান্ত হন। তবে আক্রান্তরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না গিয়ে স্থানীয় কবিরাজের নিকট প্রাথমিক চিকিৎসা নেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️