বুড়িচংয়ে পল্লী মাতৃকেন্দ্রের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

বুড়িচংয়ে পল্লী মাতৃকেন্দ্রের সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে কুমিল্লার বুড়িচং উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে পল্লী মাতৃকেন্দ্রের আওতায় সুদমুক্ত ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার ( ৯ ফেব্রুয়ারি) উপজেলা সমাজসেবা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১০ জন সুবিধাভোগী নারীর মাঝে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, ইউনিয়ন সমাজকর্মী আবুল কাশেম, সারমিলা পারভিনসহ সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বলেন, “সরকার নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম চালু রেখেছে। পল্লী মাতৃকেন্দ্রের সুদমুক্ত ঋণ কর্মসূচি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে বক্তারা ঋণগ্রহীতাদের নিয়মিত কিস্তি পরিশোধ, ঋণের সঠিক ব্যবহার এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সুবিধাভোগী নারীদের হাতে আনুষ্ঠানিকভাবে সুদমুক্ত ঋণের চেক হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️