চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না-ওসি লুৎফুর রহমান

চাঁদাবাজি ও মাদক ব্যবসা করতে দেওয়া হবে না-ওসি লুৎফুর রহমান

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেছেন, তিনি যতদিন এই থানায় দায়িত্বে থাকবেন, ততদিন সিএনজি, অটোরিকশাসহ কোনো পরিবহন থেকে জিপির নামে চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা করতে দেওয়া হবে না। চাঁদাবাজি, অবিচার ও জুলুম-নির্যাতনের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল ডিগ্রি কলেজ হলরুমে আয়োজিত এক মাদকবিরোধী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওসি লুৎফুর রহমান বলেন, “অন্যায়কারীর কোনো স্থান আমার কাছে নেই। বুড়িচং উপজেলার মানুষের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা কঠোর অবস্থানে থাকব। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” তিনি মাদক নির্মূলে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, “মাদক নির্মূল করতে হলে নিজ ঘর থেকেই প্রতিবাদ শুরু করতে হবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি এলাকায় দিনব্যাপী সেমিনারের আয়োজন করা প্রয়োজন।

কুমিল্লা-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের দিকনির্দেশনায় সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম। যৌথভাবে সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ ও বিএনপি নেতা আব্দুস সাত্তার মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শংকুচাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ছাদেকুর রহমান, অধ্যাপক মো. কামাল হোসেন ও তৌহিদুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান মনির, সিরাজুল ইসলাম চৌধুরী, ডা. আব্দুল কুদ্দুছ, যুবদল সভাপতি মো. মিজানুর রহমান, গণশিক্ষা বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান, এনসিপির উপজেলা যুগ্ম সমন্বয়ক সোহেল রানা, প্রবাসী সারওয়ার আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার দুই শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে রাজাপুরসহ আশপাশের বিভিন্ন গ্রামে মাদক ব্যবসা, সেবন, চুরি-ডাকাতিসহ অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় জনমনে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা করলে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী সভা আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️