‎দুমকিতে মানসিক ভারসাম্যহীন নারীর বসতঘর আগুনে পুড়ে ছাই 

‎দুমকিতে মানসিক ভারসাম্যহীন নারীর বসতঘর আগুনে পুড়ে ছাই 

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজারের পুরাতন মাছ বাজার এলাকায় শেফালী বেগম (৫০) নামের এক মানসিক ভারসাম্যহীন নারীর বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তার ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

‎বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তারাবির নামাজ চলাকালীন সময়ে হঠাৎ শেফালী বেগমের বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

‎বোর্ড অফিস বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাওলাদার জানান, আগুন লাগার পর স্থানীয় লোকজন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও ততক্ষণে ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়।

‎খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ঘরটি ভস্মীভূত হয়ে যায়।

‎পটুয়াখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার সুবোধ চন্দ্র মন্ডল জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

‎প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুলার আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️