বুড়িচংয়ে ছাত্রলীগ নেতা সুজন গ্রেফতার

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোকাম ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ

বুড়িচংয়ে ছাত্রলীগ নেতা সুজন গ্রেফতার

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলায় মোকাম ইউনিয়ন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ রবিউল হাসান প্রকাশ সুজন (৩৫)। তিনি মোকাম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বুড়িচং থানাধীন আবিদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুজন আবিদপুর গ্রামের বাসিন্দা। তার পিতা সিদ্দিকুর রহমান এবং মাতা মৃত আলেয়া বেগম।

অভিযানটি পরিচালনা করেন বুড়িচং থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল হক ও দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, সুজনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বুড়িচং উপজেলায় নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে পুলিশি অভিযান জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বিভিন্ন মামলার আসামি ও সন্দেহভাজনদের গ্রেফতার করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️