গত ৫দিন ধরে আমার উপর মিসাইল মারা হচ্ছে-ড. শফিকুর রহমান
আপনারা জানেন গত ৫দিন ধরে আমার উপর মিসাইল মারা হচ্ছে। মিসাইলের আঘাতে আমাকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে একটি গোষ্টি।
এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আপনারা জানেন গত ৫দিন ধরে আমার উপর মিসাইল মারা হচ্ছে। মিসাইলের আঘাতে আমাকে ধ্বংস করার প্রচেষ্টা চালাচ্ছে একটি গোষ্টি। যারা এদেশে গনতান্ত্রিক সরকার চায়না, যারা এদেশের জনগণের সরকার চায়না, যারা এদেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এই মিসাইল মেরেছে। কিন্তু তাদের সকল প্রচেষ্টা বিফলে

গেছে। গতকাল আমার এক্স একাউন্ট হ্যাকারকে আটক করেছে পুলিশ।
আমাদের সাইবার টিম শতভাগ নিশ্চিত হয়ে, অপরাধীকে সনাক্ত করেছে। আমার এক্স একাউন্ট হ্যাক করে তারা সম্পূর্ন মিথ্যে প্রোপাগান্ডা ছড়িয়েছেন।
আমার দুঃখ লাগে এতদিন রাজপথে যাদের সাথে হাতে হাত রেখে লড়াই সংগ্রাম করেছি তারাই এই ঘৃণিত কাজের সাথে জড়িত। আফসোস হয় সেই দলের বন্ধুরা আমরা উপর ঝাপিয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় শহরের এ.টিম মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামাতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেন- নওগাঁ একটি কৃষি ভিত্তিক জেলা। এ জেলায় বিপুল পরিমান আম উৎপাদন হয়, ধান উৎপাদন হয়। কিন্তু আফসোস এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় নেই। কৃষি হিমাগার নেই, রাস্তাঘাট সরু। সংরক্ষণের ব্যবস্থা না থাকার কারণে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করি এ জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে। কৃষি ভিত্তিক বিভিন্ন হিমাগার, সংরক্ষনাগার তৈরি করা হবে,আমের জন্য জুস প্রসেসিং কারখানা স্থাপন করা হবে।
তিনি আরো বলেন- এ শহরের প্রানের দাবী ফোর লেন রাস্তা, ইনশাল্লাহ সেটিও করা হবে। এ জেলায় বিভিন্ন ঐতিহ্যবহী জায়গা রয়েছে। কিন্তু সেগুলার যথাযথ রক্ষণাবেক্ষন হয় নাই। পর্যটন শিল্প এখন বিশ্বে অন্যতম, কিন্তু অহবেলা, অযন্ত এবং দ্বায়িত্বহীনতার কারণে সেই সব আজ বিলুপ্তির পথে। আমরা সেই ঐতিহ্যবহী স্থাপনাগুলোকে আরো আধুনিকায়ণ করে তুলবো। বাংলাদেশে ৫৪ বছরে বিভিন্ন দল ক্ষমতায় এসেছে। কিন্তু বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হয়নি। যারা ক্ষমতায় ছিল, তারা দেশের ভাগ্য পরিবর্তনের চেয়ে জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত পরিবর্তনে বেশি কাজ করেছে। তারা জনগণের টাকা চুরি করেছেন, লুন্ঠন করেছেন, ব্যাংক ডাকাতি করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন।

তারেক রহমানের সাথে সুর মিলিয়ে তিনি আরো বলেন- মেগা প্রকল্পের নামে মেগা দূর্নীতি করেছেন।
তিনি আরো বলেন- এই লুন্ঠনের টাকা দেশে রাখার সৎসাহস ছিল না বলে তারা বিদেশে পাচার করেছেন। যার পরিমান হচ্ছে ২৮ লক্ষ কোটি টাকা। এই টাকার মালিক আপনারা। আমরা আপনাদের কথা দিচ্ছি ইনশাল্লাহ আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে আর কাউকে চুরি করতে দিবনা। তাদের বিদেশে শান্তিতে থাকতে দিবনা। আমরা হাত মুঠ করে তাদের মুখের ভিতর দিয়ে হাত ঢুকিয়ে পেট থেকে টাকা বের করে আনব ইনশাল্লাহ।
গত ৫৪বছর দেশে যে পরিমান দূর্নীতি হয়েছে আমরা তার হিসেব নিব ইনশাল্লাহ। গত ৫৪ বছর দেশের আনাচে কানাচে যেখোনে উন্নয়নের ছোঁয়া লাগেনি আমরা সেগুলো সংস্কার করবো ইনশাল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আমীর ও নওগাঁ-৪ আসনের জামাতের প্রার্থী খ.ম আব্দুর রাকিবের সভাপত্বিতে আয়োজিত নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন- ব্যরিস্টার শাহরিয়ার কবির, নওগাঁ জেলা শাখা জামাতের সেক্রেটারি ও নওগাঁ সদর-৫ আসনের প্রার্তী আ স ম সায়েমসহ নওগাঁর অন্যান্য আসনের জামাতের এমপি প্রার্থী এবং নেতৃবৃন্দ।




