দাবি মানা না হলে ক্লাস-ডিউটি এবং হাসপাতালের সকল ক্লিনিক্যাল প্র্যাক্টিস বন্ধের ঘোষণা 

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

দাবি মানা না হলে ক্লাস-ডিউটি এবং হাসপাতালের সকল ক্লিনিক্যাল প্র্যাক্টিস বন্ধের ঘোষণা 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় সদর হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি প্রতিক, নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন, ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াফারি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা খাতুনসহ নার্সিং ইনস্টিটিউটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই সমাবেশে বক্তব্য রাখেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন,এইচএসসি পাশের পর তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও স্নাতকের সমমানের স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন তারা। ডিপ্লোমা নার্সিং কোর্সকে স্নাতকের সমমান করার দাবিতে তারা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর এবং প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। তাদের এই যৌক্তিক দাবির পক্ষে নীতিনির্ধারকরা সহমত পোষণ করলেও আজ পর্যন্ত কোনো সুস্পষ্ট পদক্ষেপ গৃহীত হয়নি। তাই দ্রুত এই বৈষম্য দূর করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া না হলে আগামী রবিবার থেকে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার হুশিয়ারি দেন তারা।

নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন মিডওয়াইফারি তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন বলেন, আমরা এইচএসসির পর ভর্তি পরীক্ষার মাধ্যমে নার্সিং ইনস্টিটিউট গুলোতে ভর্তি হওয়ার সুযোগ পাই। ২০০৭-২০০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিলো ৪ বছররের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষ থেকে ৩ বছর করা হয়। অন্যরা যদি এইচএসসির পর বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে স্নাতকের মর্যাদা পায়। তাহলে আমরা কেন পাবোনা। আমরা চাই ডিপ্লোমাকে যেন স্নাতক সম্মানের মর্যাদা দেওয়া হয়।

বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সভাপতি প্রতীক বলেন, আমরা গত কিছুদিন যাবত আমাদের দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসতেছি। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে না। আগামী শনিবারের মধ্যে দাবি বাস্তবায়ন না করা হলে রবিবার থেকে ক্লাস, ডিউটি এবং হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাক্টিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️