নওগাঁয় বিশ্ব মানবাধিকার দিবসে মানবতাবাদী সাংবাদিকে সম্মাননা প্রদান 

নওগাঁয় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন মানবতাবাদী ও সাংবাদিক মেহেদী হাসান অন্তর

নওগাঁয় বিশ্ব মানবাধিকার দিবসে মানবতাবাদী সাংবাদিকে সম্মাননা প্রদান 

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁয় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সুরক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেলেন মানবতাবাদী ও সাংবাদিক মেহেদী হাসান অন্তর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) নওগাঁ জেলা শাখার পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

মুক্তি মোড়ের মুক্তিযোদ্ধা নামফলক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে সকাল ৮টায় বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি অ্যাডভোকেট সরদার সালাউদ্দিন মিন্টু এবং অনুষ্ঠান পরিচালনা করেন সহ-সভাপতি সুলতান মাহমুদ।

মেহেদী হাসান অন্তর বর্তমানে সংগঠনের প্রচার সম্পাদক এবং চ্যানেল এস টেলিভিশনের সিনিয়র জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। মানবাধিকার চর্চা, মানবিক মূল্যবোধ প্রচার এবং নিপীড়িত মানুষের পক্ষে সোচ্চার ভূমিকার জন্য তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএইচআরসির সাধারণ সম্পাদক মানবতাবাদী চন্দন দেব, নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শরিফুল ইসলাম, সাংবাদিক কায়েস উদ্দিন, আজাদ হোসেন মুরাদ, মাহমুদুল নবী বেলাল, এবং জেলার বিভিন্ন মানবাধিকারকর্মীরা।

বক্তারা বলেন, মানবাধিকার রক্ষা শুধু আইনি কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজের প্রতিটি মানুষের মূল্যবোধ ও সচেতনতা এর সঙ্গে জড়িত। মানবাধিকার লঙ্ঘন রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি পরবর্তী প্রজন্মকে মানবিক মূল্যবোধে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

আলোচনাসভা শেষে মানবাধিকার কর্মীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️