দাফনের ৪ মাস পর উত্তোলন করা হলো ছাত্র আন্দোলনে  নিহত রায়হানের লাশ 

গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া রায়হানের (২৪) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন

দাফনের ৪ মাস পর উত্তোলন করা হলো ছাত্র আন্দোলনে  নিহত রায়হানের লাশ 

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গাজীপুরের গাছা উপজেলার বোর্ডবাজার এলাকায় রাস্তায় গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়া রায়হানের (২৪) লাশ ময়নাতদন্তের জন্য দাফনের চার মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলা সদরের পানিশাইল কবরস্থানে সহকারী কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের উপস্থিতিতে এই লাশ উত্তোলন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, আদালতের নির্দেশে রায়হানের লাশ আজ রবিবার দুপুরে কবর থেকে উত্তোলন করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নওগাঁ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থানে রায়হানের লাশ দাফন করা হবে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই গাজীপুর বোর্ডবাজার এলাকায় মাথায় গুলিবিদ্ধ হন রায়হান। পরবর্তীতে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ২১ জুলাই দুপুরে পারিবারিক কবরস্থানে রায়হানকে দাফন করা হয়। 

নিহত রায়হানের বাবা মামুন সরদার গত ১১ অক্টোবর গাজীপুরের গাছা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৭ জনের নামে ও অজ্ঞাত ১০০-১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা লেবু মিয়া, নিয়ামতপুর থানা পুলিশের সদস্যসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

 

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️