জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিয়ামতপুর উপজেলা চ্যাম্পিয়ন

নওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে

জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিয়ামতপুর উপজেলা চ্যাম্পিয়ন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁয় তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) বিকেলে নওগাঁ নওজোয়ান মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক শিক্ষা অফিস এ টুর্নামেন্টের  আয়োজন করে।

চূড়ান্ত খেলায় বালক বিভাগে নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে মহাদেবপুর উপজেলার মহাদেবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় পাঁড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইমন।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোহাম্মদ সাফিউল সারোয়ার। সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। 

পাঁড়ইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মোঃ আনিসুর রহমান বলেন, চ্যাম্পিয়ন হতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের শিক্ষার্থীরা কঠোর অনুশীলন করেছে। যার কারণে তারা ভালো খেলা দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। 

পাঁচদিন ব্যাপী জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে জেলার প্রতিটি উপজেলা থেকে বালক ও বালিকা মিলিয়ে মোট ২২টি দল অংশগ্রহণ করে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️