নওগাঁয় দীর্ঘ ১৬ বছর পর ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

দীর্ঘ ১৬ বছর পর নওগাঁয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে

নওগাঁয় দীর্ঘ ১৬ বছর পর ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : দীর্ঘ ১৬ বছর পর নওগাঁয় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালি করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের কাজীর মোড় থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মুক্তির মোড়ে গিয়ে শেষ হয়। র‌্যালিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ শাখার সভাপতি সারোয়ার হোসাইন, জেলা সেক্রেটারী আব্দুর রাকিবসহ জেলার বিভিন্ন পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সেক্রেটারী আব্দুর রাকিব বলেন, এ পর্যন্ত ছাত্রশিবিরের লোকজন যত জায়গায় অবস্থান নিয়েছে তারা সেখানে সততার পরিচয় দিয়েছে। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ইসলামী ছাত্রশিবির অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে যাবে। সর্বশেষ ২০০৯ সালে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারলেও দীর্ঘ ১৬ বছর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারিনি।

সংগঠনের সভাপতি সারোয়ার হোসাইন বলেন, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্যমান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল। ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️