নিয়ামতপুর জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১

নওগাঁর নিয়ামতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কফিজ উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে

নিয়ামতপুর জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত-১

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর নিয়ামতপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে কফিজ উদ্দিন(৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মারামারির ঘটনায় আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় কফিজ উদ্দিনের ছেলে বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার আগে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় গ্রামে এ ঘটনা ঘটে। রাত দশটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কফিজ উদ্দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

পুলিশ সূত্রে জানা গেছে, বাহাদুরপুর ইউনিয়নের বালাতৈড় এলাকায় কফিজ উদ্দিনের জমি নিয়ে নইমুদ্দিনের সঙ্গে বিরোধ চলে আসছিল। গতকাল নইমুদ্দিন ওই জমি সংলগ্ন এলাকায় লাগানো আলু জমি থেকে তোলার সুবিধার্থে ভটভটি চলার রাস্তা করার জন্য কফিজ উদ্দিনের জমি কেটে রাস্তা বের করে। বিষয়টি জানতে পেরে কফিজ উদ্দিন বাধা দিতে গেলে নইমুদ্দিনের নির্দেশে রকি নামের আরেক ব্যক্তি কফিজ উদ্দিনের পিঠে উপর্যুপরি চুরিকাঘাত করে। তার ডাক চিৎকারে চাচাতো ভাই ফয়েজ উদ্দিন তাকে বাঁচাতে এগিয়ে আসলেশ তাকেও বেধড়ক মারধর করে জখম করে। তাদের চিৎকারে আত্মীয় স্বজনরা ছুটে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য শকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল পাঠান। পরে সেখানেই ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। 

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️