নওগাঁয় হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড 

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত

নওগাঁয় হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড 

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম ও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। এই মামলায় আরো ১১জন আসামীকে খালাস দেওয়া হয়েছে।

বৃহষ্পতিবার (৬ জানুয়ারি) দুপুর ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির।ফজলুর রহমান রাইগাঁ গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ হলেন, রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), আ: সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আ: সামাদের ছেলে আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের সুবিদ আলী সোনারের ছেলে ইব্রাহিম (৬০)।

আদালত সুত্রে জানা গেছে, ২০০৭ সালের এপ্রিল মাসে ২৪ তারিখ দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে আব্দু সাত্তারের জমির পাশে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ১৮ থেকে ২০জন ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনার বিরুদ্ধে চার্জশিট দেন। পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে। এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৯ আসামীর মধ্যে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাকি ১১জন আসামীকে খালাস দেওয়া হয়। আর তিনজন আসামী মামলার বিচার চলাকালে মারা যায়।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️