ন্যায় প্রতিষ্ঠায় আমরা একসাথে চলবো-বিএনপি নেতা মাসুদ

রাজনীতি কোন ব্যক্তি স্বার্থ বা নিজের জয়-পরাজয়ের উপর নির্ভর করে না। নির্বাচন অর্থ হলো স্বাধীনভাবে মত প্রকাশে স্বাধীনতাকে নিশ্চিত করা

ন্যায় প্রতিষ্ঠায় আমরা একসাথে চলবো-বিএনপি নেতা মাসুদ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার : গতকাল ১১ আগস্ট সোমবার নওগাঁ জেলা বিএনপি আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনে বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা এবং সম্মেলনকে সফল করার পেছনে যে সকল নেতৃবৃন্দর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই সম্মেলনটি সুন্দর, প্রাণবন্ত এবং উৎসব মুখর হয়ে উঠেছিল, সেই সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা,সালাম এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন,রাজনীতি কোন ব্যক্তি স্বার্থ বা নিজের জয়-পরাজয়ের উপর নির্ভর করে না। নির্বাচন অর্থ হলো স্বাধীনভাবে মত প্রকাশে স্বাধীনতাকে নিশ্চিত করা। অন্য কোনো মতকে আপনার উপর চাপিয়ে দেয়া বা প্রভাবিত না করা । একজনকে হারাতে আরেকজনের পক্ষে নেওয়া এরকমও বিষয় না। দলীয় রাজনীতিতে আমরা সবাই জাতীয়তাবাদের এক একজন কর্মী। এখানে কারো জয়-পরাজয়কে প্রতিপক্ষের রাজনীতির মতো উল্লাস বা প্রতিহিংসা পরায়নতার সুযোগ নাই। আমাদের রাজনীতি হওয়া উচিত জনাব তারেক রহমান নির্দেশিত রাজনীতি, দেশ এবং দেশের মানুষের পাশে থাকা ও মুক্তির সংগ্রামে অব্যাহত নিজেকে নিয়োজিত রাখার রাজনীতি।

আমি আশা করব, বাংলাদেশের গণমানুষের মুক্তি এবং নৈতিকতার ভিত্তিতে ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার রূপকার জনাব তারেক রহমানের চিন্তা ও নেতৃত্বকে বাস্তবায়ন করার লক্ষ্যে নওগাঁর নির্বাচিত নেতৃবৃন্দ তাদের ভূমিকা রাখবেন। নওগাঁ জেলা বিএনপিকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়ে আগামীর বাংলাদেশে, জাতীয়তাবাদের রাজনীতিকে এগিয়ে নিবেন; যাতে করে, আর যে কোনো নামে কখনো বাংলাদেশকে ফ্যাসিবাদের কবলে না পড়তে হয়।

তিনি আরো বলেন,আমি মাসুদ হাসান তুহিন নওগাঁ জেলার ১৪টি ইউনিটের সকল কাউন্সিলর বৃন্দের প্রতি শ্রদ্ধা রেখে এবং আপনাদের ভোটাধিকারের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনকে স্বাগত জানাচ্ছি। পাশাপাশি আমি আশা করছি, আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখার লক্ষ্যে সকলে ঐক্যবদ্ধভাবে একযোগে এগিয়ে যাব। 

আমি বিএনপির রাজনীতিতে ছিলাম, আছি, এবং আগামীতেও আরো নিবিড়ভাবে আপনাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

নওগাঁর রাজনীতি, নাগরিক উন্নয়ন, সুশাসন এবং সম্প্রীতির নওগাঁ প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের সাথে নিয়ে নওগাঁর রাজনৈতিক অঙ্গণে আমার যে পথচলা তা সামনে আরো বেগবান করতে এবং নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যেতে চাই। আমরা সবাই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে একসাথে চলব এই প্রত্যাশা রাখি। বিজয় আমাদের হবেই।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️