নওগাঁয় তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার উপহার বিতরণ

ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে সদর উপজেলার ৩০টি মন্দিরে শারদীয় উপহার বিতরণ

নওগাঁয় তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার উপহার বিতরণ

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :ধর্মীয় কোনো বিভেদ নয়, একসাথে দেশ গড়তে চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের পক্ষ থেকে সদর উপজেলার ৩০টি মন্দিরে শারদীয় উপহার বিতরণ করা হয়েছে।

হিন্দু ধর্মাবলম্বীদের এই মহা শারদীয় উৎসবে নতুন পোষাকে সবাই যেন আনন্দ উপভোগ করতে পারে সেই চেতনায় অসহা ও দরিদ্রদের মাঝে শাড়ি বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুন্ম সাধারণ সম্পাদক,সমাজ সেবক ও সদর-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদ হাসান তুহিন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিটের সময় নওগাঁ শহরের ঘোষপাড়ার ফাইভ স্টার ক্লাব মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে প্রায় ৫ শত মানুষের মাঝে শাড়ি বিতরণ করা হয়।

এসময় মাসুদ হাসান তুহিন বলেন, ধর্ম যার যার হলেও উৎসব সবার। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও তিনি আরো বলেন,আমি আমার সাধ্যমতো মানুষের পাশে দাঁড়াতে চাই সেই সাথে মানুষের কল্যানে কাজ করে যেতে চাই।

এমন উপহার পেয়ে নাম প্রকাশে অনিচ্ছুক সত্তোর উর্দ্ধ এক বৃদ্ধা বলেন, নতুন এই শাড়ি পেয়ে খুব ভালো লাগছে,বাবাজি যেন এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারে ভগবানের কাছে এই আর্শিবাদ করি।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাইভ স্টার ক্লাবের সভাপতি বাবু সুরেন্দ্রনাথ চক্রবর্তী সাধারণ সম্পাদক বাবু শান্তনু কুমার চক্রবর্তী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এছাড়াও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️