নিয়ামতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা

নওগাঁর নিয়ামতপুরে মানসিকভাবে অসুস্থ ওয়াহেদ মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

নিয়ামতপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের আত্মহত্যা

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে মানসিকভাবে অসুস্থ ওয়াহেদ মন্ডল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বাজে রাউতাল গ্রামে এ ঘটনা ঘটে। ওয়াহেদ মন্ডল ওই এলাকার মৃত কেকারু মন্ডলের ছেলে। 

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, ওয়াহেদ মন্ডল দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছিল। আজকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নেওয়ার কথা ছিল। সকালে তাঁর স্ত্রী গোয়াল থেকে গরু বাইরে বাঁধতে গিয়েছিলেন। সকলের অজান্তেই নিজ ঘরের আড়ের সঙ্গে গলায় ফাঁস দেন।

তাঁর গোঙানির শব্দে মেয়ে বাইরে থেকে এসে দেখেন তাঁর বাবা গলায় ফাঁস দিয়েছেন। তার চিল্লাচিল্লিতে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় নিচে নামান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আত্মহত্যার ঘটনায় মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন | 🇸🇦 সৌদি ভিসা 🕋 ওমরাহ ভিসা ✈️ এয়ার টিকেট
৪০+
ভিসা ধরন
চাঁপাই ইন্টারন্যাশনাল
💈 বারবার ভিসা  •  🧹 ক্লিনার ভিসা  •  ☕ কফি শপ ভিসা  •  🏗️ কনস্ট্রাকশন ভিসা  •  🏭 ফ্যাক্টরি ভিসা  •  🏥 মহিলা হাসপাতাল ভিসা  •  🛵 ডেলিভারি রাইডার  •  🏨 হোটেল জব ভিসা  •  👩 খাদ্দামা ভিসা  •  👔 লন্ড্রি ভিসা  •  🗂️ অফিস বয় ভিসা  •  🚕 ট্যাক্সি ড্রাইভার  •  🆓 ফ্রি ভিসা গাইড  •  🚪 ফাইনাল এক্সিট গাইড  •  ⚠️ হুরুব গাইড  •  🕋 ওমরাহ ভিসা  •  👨‍👩‍👧 ফ্যামিলি জিয়ারাহ ভিসা  •  👨‍🍳 শেফ/কুক  •  🍽️ ক্যাটারিং স্টাফ  •  🏨 হোটেল ম্যানেজার  •  🔧 প্লাম্বার  •  ⚡ ইলেকট্রিশিয়ান  •  ❄️ AC টেকনিশিয়ান  •  💊 নার্স ভিসা  •  💊 ফার্মাসিস্ট  •  🚛 হেভি ড্রাইভার  •  👷 ফোরম্যান সুপারভাইজার  •  🏛️ আর্কিটেক্ট  •  ⚙️ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার  •  🏗️ সিভিল ইঞ্জিনিয়ার  •  💻 সফটওয়্যার ডেভেলপার  •  🔐 সাইবার সিকিউরিটি  •  🌐 নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার  •  🏠 আমেল মানজিল  •  🪪 আমেল আইডি ভিসা  •  🇦🇪 UAE ভিসা  •  🇶🇦 কাতার ভিসা  •  🇴🇲 ওমান ভিসা  •  🇰🇼 কুয়েত ভিসা  •  🇧🇭 বাহরাইন ভিসা    
📞 01581-309242 💬 01841-484885 🌐 chapaiinternational.com
ভিজিট করুন
১০+ বছর
অভিজ্ঞতা
🏢 ঢাকা: নুরজাহান ট্রেড সেন্টার (লিফট-৫), নয়া পল্টন 🇸🇦 সৌদি: +966543088658 ২৪/৭ সাপোর্ট
✈️